কুয়াশা আর হালকা আলোয় ঢাকা কাপ্তাই হ্রদে ভোর হতেই শুরু হয় জেলেদের কর্মব্যস্ততা। রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় কাচকি জাল ফেলে মাছ ধরেন জেলেরা। জাল ডাঙায় তোলার পর দেখা যায়, তাতে আটকা পড়েছে চাপিলা, কাচকি, টুইট্টা, লাচু, কাতলাসহ নানা প্রজাতির ছোট মাছ। জেলেদের কাছ থেকে সদ্য ধরা মাছ কেনার সুযোগ থাকায় ঘাটে প্রতিদিন সকালে দেখা যায় ভিড়।কাপ্তাই হ্রদে ভোরের সূর্যোদয়।
দূরে জলের ওপর ভাসছে জেলেদের নৌকা ভোরের কুয়াশামাখা আলোয় হ্রদে জাল ফেলছেন জেলেরা। দূরে পাহাড়ের সারি। ঝুড়ি থেকে বালতিতে মাছ ঢালছেন এক জেলে সাদা বস্তার ওপর ছড়ানো মিশালি ছোট মাছ। মাথা নিচু করে গভীর মনোযোগে প্রজাতি অনুযায়ী মাছ বাছাই করছেন এক জেলে হ্রদের পাড়ে লাল ঝুড়িভর্তি টাটকা মাছ হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। পেছনে জেলেরা জাল গোছাচ্ছেন সবুজ ঝুড়িতে জালে ওঠা কালবাউশ, তার পাশে টুইট্টা ও লাচু মাছ।
সদ্য ধরা মাছের গায়ে তখনো কাদা লেগে ছিল জালে ওঠা রুপালি-সবুজ আভার লম্বাটে টুইট্টা মাছ।
সূত্র: প্রথম আলো

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা...
শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন