ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩–এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা এখনো চলছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ দশমিক ১ শতাংশ ভোট গণনা পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ আসন ও গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসন পেতে যাচ্ছে। আর আরব দলগুলো পেতে যাচ্ছে ১৯টি আসন। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। তাঁর জোটে থাকা ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ৭টি আসন পেতে যাচ্ছে।
এই জোটের অন্য দলগুলোর মধ্যে ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়েহ দেদির দল শাস ৬টি ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি (আরজেডপি) ৬টি আসন পাচ্ছে।তার মানে নেতানিয়াহুর লিকুদ পার্টির পর এই জোটে দ্বিতীয় বৃহত্তম দল ইউটিজে।
সূত্র: প্রথম আলো

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় দাবি ও অন্যান্য খবর
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনে কোণঠাসা হয়ে পড়ছেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন