advertisement

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে
আগুনে পুড়ে যাওয়া বসতঘর। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে
ফটো কার্ড প্রিন্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘরে আগুন দিয়েছেন ছেলে নাজমুল হাসান (২৮)। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকৈইর সকালিয়াভিটা কবরস্থান–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরের কয়েকটি কক্ষের আসবাব পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর থেকে নাজমুল পলাতক। তাঁর বাবা আয়েত আলী বলেন, মাদকের টাকা না পেয়ে নাজমুল বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বসতঘরে কয়েকটি কক্ষের আসবাব ও সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়।আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়।কাঁচপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি কাঠের ঘর ও একটি রান্নাঘরের আসবাব পুড়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু সেই জাপানের কাছে এবার এক গোলে হার সেই জাপানের কাছে এবার এক গোলে হার রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা
advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় এনা পরিবহনের চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ছুরিকাঘাত

ফরিদপুর শহরে দিনদুপুরে আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ব্যক্তিকে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন। বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ডেকোরেটরশ্রমিক হিসেবে কাজ করতেন।বাচ্চু খাঁর ভাই ডেকোরেটরশ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন।

সেখান থেকে ১৫–২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন