advertisement

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

কখনো দায় স্বীকার করে নেন অকপটে, কখনো আবার হাসিমুখে দেন ব্যর্থতার ব্যাখ্যা। মধ্যাহ্নভোজের আগেই ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কীভাবে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাদমান ইসলাম পাশে দাঁড়ালেন সতীর্থদের। কিন্তু সব ছাপিয়ে আজ সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে উঠল তাঁর সেঞ্চুরিটাই।ওপেনিং নিয়ে কয়েক বছর ধরেই রীতিমতো দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশ দল। সাদমানের তিন অঙ্কে পৌঁছানোটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।

ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পাওয়ার পর স্বস্তি পাওয়ার কথা তাঁর নিজেরও।তবে আজ দিন শেষে সাদমান দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি, ‘আমরা টপ অর্ডাররা যদি এই স্কোরটা আরেকটু বড়—১৫০, ১৭০ বা ২০০ করতে পারতাম, তাহলে হয়তো দলের রান সাড়ে চার শ বা পাঁচ শ থাকত…আমাদের ভুল হয়ে গেছে। এরপর যখন এমন পরিস্থিতি আসবে, চেষ্টা থাকবে যত বড় করা যায়।’দেড় শ বা দুই শ তো একটু দূরের পথই, সাদমানের জন্য সেঞ্চুরির অপেক্ষাটাই একটু দীর্ঘ হয়ে গিয়েছিল।

এবারের সেঞ্চুরিটাই যেমন এসেছে ১৭ ইনিংস পর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন
advertisement

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই দিনে দুজন নিহত, এবার প্রাণ গেল বাসচালকের

বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় এনা পরিবহনের চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ছুরিকাঘাত

ফরিদপুর শহরে দিনদুপুরে আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ব্যক্তিকে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন। বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ডেকোরেটরশ্রমিক হিসেবে কাজ করতেন।বাচ্চু খাঁর ভাই ডেকোরেটরশ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন।

সেখান থেকে ১৫–২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু

নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু

রাজধানীর মণিপুরিপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবাকে ভিডিও কল করেছিলেন জুমরাতুন নেছা বর্ষা। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন স্বামী। বিস্তারিত ভিডিওতে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন