ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।ফলে ছয় প্রশাসক স্বাভাবিকভাবেই তাঁদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।এর আগে ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন গত ২২ ফেব্রুয়ারি জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।এই প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আবেদনকারী হয়ে গত ৪ মার্চ রিটটি করেন।
ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।রিট আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৪৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজে শুনানিতে অংশ নেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি প্রি-ম্যাচিউর বিবেচনায় আদালত তা খারিজ করে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি
এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন
নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত
সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন!
পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন