অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর কাছে চিঠি দিয়ে সম্প্রতি প্রস্তাবিত ও প্রণীত তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে। আইন তিনটি হলো সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬। ২৬ অক্টোবর পাঠানো চিঠিতে আইনগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় মন্ত্রীর সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠকের ধারাবাহিকতায় এ চিঠি দেওয়া হয়েছে।প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার মতে, আগের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকার খর্ব করতে ব্যবহৃত হয়েছে।
নতুন সংশোধনী সে সমস্যার সমাধান না করে বরং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে মানহানি, অপমান, হয়রানি, ভুল তথ্য ও গুজব ছড়ানোর মতো বিষয় ঘিরে অপরাধের পরিধি বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে
এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি
বন্ধুর ডাকে বের হয়ে লাশ বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ, বাইক কোথায়?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন