কোথায় আছেন সেই নায়ক উদয়১০ বছর আগে আইসক্রিম সিনেমা দিয়ে ঢালিউডে নাম লেখান শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি। রাজ ও তুষি এখন সিনেমার নিয়মিত মুখ। কিন্তু সেই সিনেমার আরেক নায়ক উদয় তারপর আর কোনো সিনেমায় অভিনয় করেননি। অভিমান নিয়েই কি সিনেমা থেকে সরে গিয়েছিলেন এই নায়ক?ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে। এরপর নতুন করে উদয়কে নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলোয় কথা হচ্ছে।
সেসব জানতেই উদয়ের সঙ্গে ২০ অক্টোবর আলাপ। জানালেন, ঢাকাতেই রয়েছেন। শোনালেন প্রথম সিনেমায় যুক্ত হওয়ার কথা। সেই সময় ফার্মগেট এলাকায় থাকতেন উদয়। একদিন আইসক্রিম সিনেমার এক সহকারী পরিচালকের সঙ্গে পরিচয় হয়। তখন রেদওয়ারন রনির টিম সিনেমাটির জন্য নতুন মুখ খুঁজছিল। সেই সহকারী পরিচালক প্রথম সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।অভিনেতা উদয়উদয় বলেন, ‘তখন আমি মডেলিং করতাম। পরে রনি ভাইয়ের অফিসে গেলাম। চিত্রনাট্য থেকে অভিনয় করে দেখালাম।
তাঁরা পছন্দ করলেন।
সূত্র: প্রথম আলো

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী
যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস
নিজেকে ‘গর্বিত নকশাল’ বলে বিজেপি সরকারকে কটাক্ষ নাসিরউদ্দিন শাহর
‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন