advertisement

মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত

মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত
মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা দুই বোনকে কাভার্ড ভ্যান চাপা দেওয়ার আগমুহূর্তে
ফটো কার্ড প্রিন্ট

ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।মো. আবদুর রাশিদ, তারাকান্দা থানার ওসিদুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন।

তাঁর পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি ১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই ১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাফসির, দাবি বাবার কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাফসির, দাবি বাবার জাহাজভাঙা শিল্প: ইউরোপের নতুন নীতি, বাংলাদেশের জন্য কী বার্তা জাহাজভাঙা শিল্প: ইউরোপের নতুন নীতি, বাংলাদেশের জন্য কী বার্তা
advertisement

রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে নিজ বাড়ির ছাদে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভিড়। বৃহস্পতিবার সকালে পবা উপজেলার মধুসূদনপুর গ্রামে

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি কৃষিকাজের পাশাপাশি পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তিন ছেলেমেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন।

একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্য, গতকাল রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাঁর স্বামী এশার নামাজ পড়তে যান। এরপর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাত ১২টার দিকে ঘরে থাকা আরেকটি চাবি অন্য একজনকে জানালা দিয়ে তালা খোলার ব্যবস্থা করা হয়।

এরপর বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।আবুল কালাম আজাদসাবিনা ইয়াসমিন বলেন, তাঁদের বাড়ির ছাদে উঠতে হয় বাড়ির বাইরে দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি

প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার রাতে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।

সরকারি নথিতে তাঁরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিসিএস পরীক্ষার সময় তাঁদের কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই

১৭ শতকের চুরি হওয়া চিত্রকর্মের সন্ধান দিল এআই
সেন্ট অগনেসের মূল চিত্রকর্ম (বাঁয়ে) ও পরিবর্তন করা চিত্রকর্ম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–নির্ভর বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে চুরি যাওয়া প্রাচীন চিত্রকর্ম, মুদ্রা ও ধর্মীয় নিদর্শন উদ্ধার করতে কাজ করছে ইতালির বিশেষায়িত পুলিশ ইউনিট।

বিভিন্ন চিত্রকর্মের রং, নকশা এবং পরিবর্তিত চিত্রকর্মের অভ্যন্তরীণ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে মানুষের চোখের আড়ালে থাকা অমিল খুঁজে বের করে সেগুলো উদ্ধারে সফলও হয়েছে তারা।ইতালির পারমা শহরে ২০২৪ সালের এক প্রত্নপণ্য প্রদর্শনী থেকে তোলা ছবি তথ্যভান্ডারে যুক্ত করার পর এআই একটি সন্দেহজনক চিত্রকর্ম চিহ্নিত করে। হাতে পুরোনো চিঠিসহ তরুণীর ছবিটি এআই বিশ্লেষণ করে জানায়, সেটি প্রকৃতপক্ষে ১৭ শতকের সেন্ট অগনেসের চিত্রকর্ম।

চিত্রকর্মটি ২০০৪ সালে ইতালির পপোলির একটি গির্জা থেকে চুরি হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন