advertisement

পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদ
ফটো কার্ড প্রিন্ট

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদে তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার রাতে নদের সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। এতে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা ছিল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা নিয়ে ঢাকার বাদামতলির উদ্দেশে যাচ্ছিল এমভি ফুলবাড়ী।

পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাঙ্কার এমটি জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ধাক্কা লেগে এমভি ফুলবাড়ীর তলা ফেটে যায়।ফুলবাড়ী জাহাজের সুকানি মো. সাকিব কাজী প্রথম আলোকে বলেন, ‘হিরণ পয়েন্ট থেকে লোড (কয়লাবোঝাই) করে মোংলার দিকে আসতেছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
advertisement

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি

তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে তার কাছেই নম্বরপ্লেটবিহীন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্প্রতি এ কারখানা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি একেএসএমএলের কারখানা চত্বরে পৌঁছালে তাদের স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন