এই পৃথিবী, শহর, পরিবেশ—যা কিছু আমাদের চারপাশে আছে, সবকিছুর ওপর অধিকার কি শুধু মানুষের? না, বিভিন্ন প্রাণীরও রয়েছে সুস্থ ও নিরাপদে বেঁচে থাকার অধিকার। অথচ প্রতিদিনই রাস্তাঘাটে অসুস্থ, আহত ও অপুষ্টিতে ভোগা অসংখ্য প্রাণী দেখা যায়। খাবার, চিকিৎসা কিংবা নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের অনেককেই বেঁচে থাকার লড়াই করতে হয়। মানুষের অবহেলা, অসচেতনতা ও নিষ্ঠুরতা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে।
পথের এসব অবহেলিত প্রাণীর সুরক্ষা এবং মানুষের মধ্যে তাদের প্রতি সহমর্মিতা গড়ে তুলতে কাজ করছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। একটি পথপ্রাণীর জন্য সামান্য খাবার, একটু চিকিৎসা কিংবা নিরাপদে থাকার ব্যবস্থা তার বেঁচে থাকার কারণ হতে পারে। কিন্তু প্রাণীদের প্রতি সহমর্মিতা দেখানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এখনো সমাজের সর্বস্তরে যথেষ্ট গুরুত্ব পায়নি।
বিশেষ করে পথকুকুর ও বিড়ালের প্রতি মানুষের নিষ্ঠুর আচরণ, চিকিৎসার সীমিত সুযোগ এবং অনিয়ন্ত্রিত বংশবিস্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো. সাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে পথকুকুর ও বিড়ালের ক্ষেত্রে মানুষের যে নিষ্ঠুরতা তা অন্যতম বড় সমস্যা।
সূত্র: প্রথম আলো

পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে
ডেঙ্গু জ্বর হলে ব্যথানাশক ওষুধ খাওয়া নিষেধ কেন
বৃষ্টি উপেক্ষা করে টোকিওতে তারকার মেলা, কী হচ্ছে উৎসবে
ধানখেতের বাসিন্দা খলশে মাছ কোথায় গেল
মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন