advertisement

ব্যবসায়ী শিহাবকে ‘হানিট্র্যাপে’ ফেলে তাঁর প্রেমিকা হত্যা করেছে, দাবি পরিবারের

ব্যবসায়ী শিহাবকে ‘হানিট্র্যাপে’ ফেলে তাঁর প্রেমিকা হত্যা করেছে, দাবি পরিবারের
শিহাবের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। ঢাকা, ২৫ অক্টোবর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে উদ্ধার হওয়া গাড়ি ব্যবসায়ী শিহাব উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। পরিবারের সদস্যদের দাবি, শিহাবকে পরিকল্পিতভাবে ‘হানিট্র্যাপে’ ফেলে হত্যা করেছে তাঁর প্রেমিকা। পরে হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে শিহাবের বাবা যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেক, তাঁর ভাই সালাহউদ্দিন মালেক, শামীম এম এ মালেক ও সাইফুদ্দিন মালেকসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।গত ২০ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে শিহাব উদ্দিন ওরফে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ আগস্ট তাঁর বড় ভাই সাইফুদ্দিন মালেক বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

মামলায় মাহজাবিন ইসলাম রিয়া নামে শিহাবের প্রেমিকাকে আসামি করা হয়।সংবাদ সম্মেলনে শিহাবের ভাই সালাহউদ্দিন মালেক বলেন, শিহাব ২০১৮ সালে চট্টগ্রামে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার ডিএনএ পরীক্ষায় শনাক্ত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
advertisement

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি

তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে তার কাছেই নম্বরপ্লেটবিহীন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্প্রতি এ কারখানা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি একেএসএমএলের কারখানা চত্বরে পৌঁছালে তাদের স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন