‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতা প্রমাণ কর’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক তরুণ। ছবিটা চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের। ছবির নিচে লেখাটা শুরু হয়েছে, ‘এই মুহূর্তে আমি রাষ্ট্রের শীর্ষ অপরাধীদের মধ্যে একজন।’পোস্টটি অর্ঘ্য প্রতিম ঘোষ নামের একজন তরুণ চিকিৎসকের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন শেষ করেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ইন্টার্ন শেষ করার আগেই ৪৮তম বিশেষ বিসিএসে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।
প্রথম কর্মজীবনে নিজের উপজেলা বা আশপাশে কোথাও পোস্টিং হবে, মনে মনে সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু ভেরিফিকেশন রিপোর্ট নেতিবাচক আসায় চূড়ান্ত গেজেটে তাঁর নাম আসেনি।
উপজেলা পর্যায়ের কোনো হাসপাতালে দেশের গরিব, প্রান্তিক লোকদের যখন তাঁর চিকিৎসা দেওয়ার কথা, সেই সময়টা এখন তাঁকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়, কাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছোটাছুটি করতে হচ্ছে।এসআইদের অব্যাহতি, ভেরিফিকেশন ও বাজে সংস্কৃতিতরুণ এই চিকিৎসকের ফেসবুকে ঢুকলে যে কেউ ইন্টার্নরত অবস্থায় রোগী ও সহকর্মীদের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও দেখতে পাবেন।
সূত্র: প্রথম আলো