চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় প্রতিদিনই দেখা মেলে অসংখ্য কবুতরের। ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর সময় কবুতরের দল উড়ে বেড়ায় এদিক-সেদিক। কখনো বিদ্যুতের তারে সারি বেঁধে বসে থাকে, কখনো জাহাজের আশপাশে ডানা মেলে উড়ে বেড়ায়। আবার কখনো ট্রাকের পেছনে ছুটে চলে এক ঝাঁক কবুতর। ব্যস্ত ঘাটের কর্মচাঞ্চল্যের মধ্যে কবুতরের এমন ওড়াউড়ি ও আনাগোনার দৃশ্য নজর কাড়ে পথচারীদের।
গত সোমবার চট্টগ্রামের সদরঘাট এলাকায় তোলা ছবিতে কবুতরের এমনই কিছু দৃশ্য।বিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে অসংখ্য কবুতরজাহাজের ক্রেনের পাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক কবুতরঘাটে নোঙর করা জাহাজে উড়ে যাচ্ছে কবুতরের ঝাঁকজাহাজ থেকে নামানোর সময় পড়ে যাওয়া গম খেতে এসেছে কবুতরবিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে কবুতরের ঝাঁকআকাশে ডানা মেলে উড়ছে কবুতরট্রাকের পেছনে ছুটছে এক ঝাঁক কবুতরগম খেতে গমের বস্তাবোঝাই একটি ট্রাকের ওপর উড়ে গিয়ে বসছে কবুতরের ঝাঁকবিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে অসংখ্য কবুতরট্রাকের ওপর উড়ে গিয়ে বসছে কবুতরের ঝাঁক
সূত্র: প্রথম আলো