রাজধানীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গাড়িতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এবার পল্লবীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এতে মো. রমজান (২১) নামের এক কর্মী আহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।এজেআর কুরিয়ার সার্ভিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (নিরীক্ষা) আফসার উদ্দিন সুজন প্রথম আলোকে বলেন, মুখোশ পরা একজন এসে রাত ৮টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তাদের একজন কর্মী আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আগেও এজেআর কুরিয়ার সার্ভিসের প্রধান শাখায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো