রোমাঞ্চকর এক ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। পঞ্চম রাউন্ডে জিতেছে খুলনা ও রংপুর। বরিশাল–ঢাকা ড্র ম্যাচের শেষ দিনে দুজন আউট হয়েছেন ৯০ এর ঘরে।রোমাঞ্চ শেষে চট্টগ্রামের ১ উইকেটের জয়জাতীয় ক্রিকেট লিগে শেষ দিনের নাটকীয়তা জমে উঠেছিল চট্টগ্রাম ও সিলেটের ম্যাচে। জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান। হাতে ৯ উইকেট। এমন সমীকরণে চট্টগ্রামের জয়টা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল।
কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আরেকবার দেখালেন সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ ও শাহানুর রহমান।চট্টগ্রামকে প্রায় জিততে জিততে হারিয়ে দিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। রুদ্ধশ্বাস লড়াই শেষে চট্টগ্রাম জিতেছে ১ উইকেটে।৩ উইকেটে ১৮৭ রান তুলে ফেলা চট্টগ্রাম এরপর মাত্র ১৩ ওভারের মধ্যে ২৩ রান যোগ করতেই হারায় ৬ উইকেট। নাসুম ৭৬ রানে ৪ উইকেট এবং শাহানুর ৭৬ রানে নেন ৩ উইকেট।
সিলেটের জয়ের সম্ভাবনা তখন প্রবল।কিন্তু এক প্রান্ত আগলে রেখেছিলেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান।
সূত্র: প্রথম আলো