জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। প্রচলিত প্রতিষ্ঠানগুলোর ওপরও তাঁদের আস্থা কম।স্থানীয় বিভিন্ন অসন্তোষ এসব বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। তবে গত সপ্তাহান্তে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি ও জার্মানিতে লাখ লাখ মানুষকে রাজপথে নামানোর পেছনে রয়েছে কিছু অভিন্ন সমস্যা।
এর মধ্যে রয়েছে আকাশচুম্বী আবাসন ব্যয়, কম মজুরি ও জলবায়ু সংকট।শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতাসামনের সারিতে শিক্ষার্থীরা এসব বিক্ষোভে সামনের সারিতে রয়েছেন স্কুল-কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রাস্তায় নামেন। তাঁরা আরও ভালো ও বেশি সুযোগ-সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অস্বচ্ছ পদ্ধতি বন্ধের দাবি জানান।
সেখান থেকেই বিক্ষোভের সূত্রপাত।সামাজিক আন্দোলনের ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘এটি একটি ইউরোপীয় আন্দোলন।
সূত্র: প্রথম আলো