ফুটবল ধারাভাষ্যেরও নিজস্ব কিছু ব্যাকরণ আছে। কিছু নাম আছে, যেগুলো একা উচ্চারণ করলে কেমন যেন অসম্পূর্ণ লাগে। নামের আগে-পরে আরেকটা নাম জুড়ে না দিলে ধারাভাষ্যকারের যেন শান্তি নেই।ইংলিশ প্রিমিয়ার লিগে এমন নামের অভাব নেই। সলি মার্চ, রিস জেমস, দেলে আলি, পেদ্রো পোরো, হার্ভি বার্নস। ধারাভাষ্যকারদের মুখে নামগুলো একসঙ্গেই উচ্চারিত হয়। শুধু মার্চ নয়, সলি মার্চ। শুধু জেমস নয়, রিস জেমস।
এ যেন নামের সঙ্গে পদবি নয়, দুটি নামের অবিচ্ছেদ্য সংসার।এই তালিকায় নতুন সদস্য আরেকজন হতে পারেন। লামিনে ইয়ামাল। কেন, সেটা এক দারুণ গল্প।বার্সেলোনার এই কিশোর তো আর দশজন ফুটবলারের মতো নন। কৈশোরেই দুবার ব্যালন ডি’অরের মঞ্চে সেরা তিনে জায়গা করে নিয়েছেন। জিতেছেন একাধিক লা লিগা শিরোপা। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। ফুটবলের এই ‘বিস্ময়বালক’কে নিজেদের নামের ক্লাবে নিতে পারলে মন্দ কী!
রিস জেমস, দেলে আলিরা এমনটা ভাবতেই পারেন!কিন্তু একটা সমস্যা আছে।
সূত্র: প্রথম আলো