প্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা। ভিডিওতে রিমি বলেন, ‘আজ এমন একটি খবর জানাতে যাচ্ছি, যা আপনাদের অনেককেই আনন্দ দেবে।
আমি ঘুরে বেড়াতে এবং একা থাকতে ভালোবাসি। পরিবারের সবাই সব সময় আমার পাশে ছিলেন। তারপরও মনে হতো, জীবনে একজন জীবনসঙ্গীর অভাব রয়েছে। অবশেষে ২০২৬ সালে একজন মানুষের আগমন ঘটেছে আমার জীবনে।’কাকে বিয়ে করছেন রিমি?নতুন সঙ্গীর পরিচয় কিংবা নাম প্রকাশ করেননি রিমি। তবে জানিয়েছেন, তিনি কোনো তারকা নন। অভিনয় কিংবা গানের জগতের সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক নেই।
এমনকি তিনি কোটিপতিও নন।রিমি বলেন, ‘তিনি অভিনেতা নন, গায়ক নন, কোনো বিখ্যাত মানুষও নন।
সূত্র: প্রথম আলো