ফ্যাশনে কখনো কখনো খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। সঠিক রং, মানানসই পোশাক আর সামান্য কিছু অ্যাকসেসরিজেই তৈরি হতে পারে নজরকাড়া লুক। তেমনই এক ক্যাজুয়াল স্টাইলিশ সাজে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।পরনে হালকা আকাশি নীল রঙের কো-অর্ড সেট। সঙ্গে কালো হ্যান্ডব্যাগ, মিনিমাল অ্যাকসেসরিজ আর ন্যাচারাল গ্ল্যাম মেকআপ।
সব মিলিয়ে লুকটি যেমন আরামদায়ক, তেমনি আধুনিক ও ফ্যাশনেবল।প্যাস্টেল ব্লু কো-অর্ড সেটে স্নিগ্ধ স্টাইলমিথিলার পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক এর রং ও কাট। হালকা আকাশি নীল রঙের ফিটেড কো-অর্ড সেটটি তৈরি হয়েছে ম্যাচিং টপ ও লেগিংস দিয়ে। টপটির কাট বেশ স্টাইলিশ। সামনের অংশে রয়েছে ডিপ ভি-নেকলাইন, যা পোশাকে এনেছে আধুনিক ছোঁয়া। লম্বা হাতার জিপারযুক্ত জ্যাকেটটি খোলা রেখে পরেছেন তিনি।
ফলে ভেতরের টপের নকশাও স্পষ্ট হয়ে উঠেছে।অন্যদিকে, শরীরের সঙ্গে মানানসই ফিটেড লেগিংস পুরো পোশাককে দিয়েছে পরিপাটি ও স্পোর্টি লুক।
সূত্র: প্রথম আলো