রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বড় কাতলা ও একটি মহাবিপন্ন বাগাড় মাছ। মাছ তিনটির মোট ওজন প্রায় ৭২ কেজি। পরে দৌলতদিয়া ঘাটের মাছবাজারের একটি আড়তে উন্মুক্ত নিলামে মাছ তিনটি ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।আজ সোমবার ভোরের দিকে মাছগুলো ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে নিলামে মাছ তিনটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
দুটি বড় কাতলা হাতে মাছ ব্যবসায়ীরা। আজ সোমবার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাজারেস্থানীয় মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবীরা বলেন, আজ ভোররাতের দিকে স্থানীয় জেলে সেকেন সরদার তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তা তুলতেই দুটি কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পান তাঁরা। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাট মাছবাজারের শিপন মণ্ডলের আড়তে নিয়ে ওজন করা হয়।
এর মধ্যে একটি কাতলার ওজন ২৫ কেজি, অন্যটি ছিল প্রায় ২২ কেজি।এদিকে জেলে অসেল সরদারের জালেও আজ ভোরে ধরা পড়ে একটি নিষিদ্ধ মহাবিপন্ন বাগাড়।
সূত্র: প্রথম আলো