পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১০ বছর। তবে এখন মোহাম্মদ আমিরের পরিচয় শুধু পাকিস্তানি ক্রিকেটার নয়, ব্রিটিশ নাগরিকও। সেই পরিচয় এবার নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের নাগরিক হিসেবে। আগামীকাল ৩ নভেম্বর দুবাইয়ে হবে এই ড্রাফট।
আমিরকে রাখা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে।২০২৬ সালের মে মাসে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। তবে এপিএল ড্রাফটের নিবন্ধনে তাঁর বসবাসের দেশ যুক্তরাজ্য উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড হিসেবে রয়েছে পাকিস্তান! এই দ্বৈত পরিচয়ই তৈরি করেছে নতুন আলোচনা। ব্রিটিশ পাসপোর্টের কারণে কি আইপিএলেও খেলার সুযোগ পাবেন তিনি?এর আগে পাকিস্তানে জন্ম নেওয়া আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএলে খেলেছিলেন।
পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন মাহমুদ।
সূত্র: প্রথম আলো