ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন আজ সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এরই মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান প্রথম আলোকে বলেন, এলিজা জামানকে আজ আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি।এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণাগত ১ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়ার সুযোগ ছিল।
সূত্র: প্রথম আলো