ফুটবল মাঠে গোল করার জন্য কত কিছুই না করেন খেলোয়াড়েরা। কেউ করেন কঠোর অনুশীলন, কেউ মেনে চলেন খাবারের কড়া নিয়ম। কেউ আবার নিজের শরীর ঠিক রাখতে জিম করে দিনরাত পার করে দেন। কিন্তু ক্লাবের সঙ্গে চুক্তি করার সময় তাঁদের আবদারগুলো শুনলে চোখ কপালে উঠতে পারে।কেউ চেয়েছেন ব্যক্তিগত বিমান। কেউ প্রতি মৌসুমে একটি করে বাড়ি। কারও চুক্তিতে আছে নাচতে যাওয়ার স্বাধীনতা।
এমনকি একজনের চুক্তিতে লেখা ছিল, তিনি পৃথিবী ছেড়ে মহাকাশে চলে গেলে ক্লাব চুক্তি বাতিল করতে পারবে!ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত কিছু চুক্তির গল্প শোনা যাক।মহাকাশে গেলে চাকরি শেষ১৯৯৯ সালে ভ্যালেন্সিয়া থেকে সান্ডারল্যান্ডে যোগ দেন স্টেফান শোয়ার্জ। একসময় তিনি মহাকাশে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেটিই হয়ে গেল তাঁর চুক্তির অদ্ভুত এক শর্ত।
শোয়ার্জ পৃথিবী ছেড়ে মহাকাশে গেলে চুক্তি বাতিল করার অধিকার থাকবে ক্লাবের।রাতে নাচতে যেতে হবেরোনালদিনিওরোনালদিনিওর ফুটবল যেমন আনন্দের, জীবনযাপনও তেমনই।
সূত্র: প্রথম আলো