পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদ এসে পড়েছে গ্রামের পাকা সড়কে। সড়কের ধারেই বসেছে দেশি মাছের বাজার। পাত্রে সাজানো মলা, পুঁটি, টাকি, শোল, কই, মেনাসহ নানা জাতের মাছ। বগুড়া সদর উপজেলার ডেকরা গ্রামের কাছে বসে এই বাজার। স্থানীয়ভাবে এটি চাঁন্দের বাজার নামে পরিচিত। প্রতিদিন বিকেলে স্থানীয় নুরুইল বিল থেকে তাজা মাছ ধরে এনে বাজারে বসেন স্থানীয় জেলে ও বিক্রেতারা।
দাম কিছুটা বেশি হলেও মাছের স্বাদ ও সতেজতার কারণে ক্রেতাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।
বগুড়ার চাঁন্দের বাজারের এমনই কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।মেনি মাছ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক জেলেদেশি প্রজাতির সুস্বাদু মিঠাপানির মাছ মেনিসাইকেলে করে মাছ নিয়ে বাজারে এসেছেন একজননানা জাতের দেশি মাছ নিয়ে বাজারে বসেছেন বিক্রেতারাবিক্রির জন্য রাখা বিভিন্ন প্রজাতির দেশি মাছ বাজার ঘুরে মাছ দেখছেন ক্রেতারা বিক্রির জন্য পাত্রে রাখা টাকি, কই, টেংরা ও মেনি মাছবিক্রির জন্য পাত্রে রাখা হয়েছে পুঁটি মাছক্রেতাদের মাছ দেখাচ্ছেন এক বিক্রেতা
সূত্র: প্রথম আলো