সরকারি কাজের দরপত্রে সাধারণত আগের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু কাজ না পেলে নতুন প্রতিষ্ঠানের সেই অভিজ্ঞতা তৈরি হবে কীভাবে? এই বাধা কমাতে নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের শর্ত সহজ করার বিধান রাখা হয়েছে সরকারি ক্রয় আইনের সংশোধনী খসড়ায়।
শুধু দীর্ঘদিনের অভিজ্ঞতা, বেশি বার্ষিক লেনদেন কিংবা আগে বড় কাজ করার অভিজ্ঞতা নেই বলে তাঁদের অংশগ্রহণ আটকে দেওয়া যাবে না।নতুন ও ছোট প্রতিষ্ঠানের পাশাপাশি নারী উদ্যোক্তা এবং লাইসেন্স থাকার পরও সরকারি কাজে অংশ নিতে না পারা ব্যক্তিদের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। তাঁদেরসহ অন্য দরপত্রদাতাদের নিয়ে এলাকাভিত্তিক তালিকা করা হবে।
নির্ধারিত মূল্যসীমার মধ্যে দেশের ভেতরে সরকারি কেনাকাটায় এই তালিকার ভিত্তিতে দরপত্র আহ্বান বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।বদলানোর প্রস্তাব রয়েছে ঠিকাদার বাছাইয়ের পদ্ধতিও।
সূত্র: প্রথম আলো