প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট। দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে গোল হজম। তারপর লাল কার্ড, পেনাল্টি থেকে আরও এক গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার যেন শেষ নেই! স্টামফোর্ড ব্রিজে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। টানা ৯ ম্যাচে জয়হীন দলটি এখন অবনমন অঞ্চলের মাত্র ১ পয়েন্ট ওপরে।
সপ্তাহ শেষে পয়েন্ট তালিকার শেষ তিনেও নেমে যেতে পারে ইংল্যান্ডের ২০ বারের চ্যাম্পিয়নরা।তবে ইউনাইটেডের চেয়েও বেশি বিপদে সম্ভবত কোচ মাইকেল ক্যারিক। তাঁর চাকরিটাই যে এখন সুতোয় ঝুলছে!গত সপ্তাহে নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পরই ক্যারিকের বিদায় দেখেছিলেন অনেকে। ইউনাইটেড কর্তৃপক্ষ অবশ্য সাবেক এই মিডফিল্ডারকে আরও একটি সুযোগ দেয়।
কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না ক্যারিক।অথচ প্রথমার্ধে গল্পটা অন্য রকম হতে পারত।
সূত্র: প্রথম আলো