চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১০৯ জন, আহত ২ হাজার ৭৯২ জন। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬১৭ নারী ও শিশু। তাঁদের মধ্যে ৩৮৮ জনই ১৮ বছরের কম বয়সী শিশু।এ ছাড়া গণপিটুনিতে ৭৪ জন এবং কারাগারে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত হয়েছেন ১১ বাংলাদেশি।মানবাধিকার সংগঠন অধিকারের জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ৯ মাসে নির্বাচনী সহিংসতার ১ হাজার ৩৮১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন।
গণপিটুনিতে নিহত ৭৪ জনের মধ্যে মে মাসে সর্বোচ্চ ১৩ জন এবং জুনে ১২ জন মারা গেছেন।ধর্ষণের শিকার ৩৮৮ শিশুঅধিকারের হিসাবে, ধর্ষণের শিকার ৬১৭ জনের মধ্যে ৩৮৮ মেয়েশিশু এবং ২২৭ জন প্রাপ্তবয়স্ক নারী।
সূত্র: প্রথম আলো