মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের গল্প’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদ।
২৬ অক্টোবর মুক্তিযোদ্ধার বাসার উঠানে এটি অনুষ্ঠিত হয়।সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উঠে আসে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আহমেদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সহযোদ্ধাদের স্মৃতি এবং একাত্তরের রণাঙ্গণের নানা অভিজ্ঞতা। জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়।১৯৫১ সালের ১৮ নভেম্বর বরিশাল সদরের কোতোয়ালি থানার রূপাতলী এলাকায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহজাহান আহমেদ।
১৯৭০ সালে বাংলাদেশ রাইফেলসে যোগ দেন তিনি।
সূত্র: প্রথম আলো