শখের বশে বিকেলে বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন শিশু–কিশোরসহ আটজন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন সবাই বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে বজ্রপাতে মারা গেলেন ছয়জন। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের পাশে সোনাপাতিল বিলের রাস্তায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া ছয়জন হলেন জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), একই গ্রামের শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদুল ইসলামের ছেলে ইমন ইসলাম (১৪)।আহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে।
তিনি হলেন ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের আতাপ আলীর ছেলে রিপন আলী (৩২)।খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
সূত্র: প্রথম আলো