‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকালের পোস্টে এই কথা জানান বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
এই কাজে অংশগ্রহণকারী, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার।নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এই তহবিল সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামজা জানান, গাজার শিশুদের চিকিৎসা-সহায়তার সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে। নজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা।
পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা, ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় কাজ করে এ প্রতিষ্ঠান।গত রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে ‘নুজুম স্পোর্টসে’র আয়োজনে এ দাতব্য অনুষ্ঠান হয়।
সূত্র: প্রথম আলো