সাউথ বাংলা ২৪
advertisement

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), তাদের র‍্যাঙ্কিং ১৭৯তম।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র‌্যাঙ্কিং নির্ধারিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার কেমন হবে আগামী দিনের সংবাদপত্র কেমন হবে আগামী দিনের সংবাদপত্র সত্য ও ন্যায্যতার মধ্য দিয়ে পাঠকের আস্থা ধরে রাখতে হবে সত্য ও ন্যায্যতার মধ্য দিয়ে পাঠকের আস্থা ধরে রাখতে হবে হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়া হচ্ছে হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়... ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে
advertisement

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছে: রাশেদ খাঁন

গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা’ বলে মিছিল করেছে: রাশেদ খাঁন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিডি সাদিক কায়েমকে গুপ্ত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদার) রাশেদ খাঁন বলেছেন, আমরা যখন ক্যাম্পাসে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন করেছি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
হাতকড়া

সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুনের বাড়ি দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামে। সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত রোববার এক ব্যক্তি মামলাটি করেন।

এতে উপজেলার সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন ও সাহেব আলীর সাবেক স্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে বাদী তাঁর স্ত্রীকে তালাক দেন। পরে তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে মামলার অন্য আসামিদের যোগাযোগ হয়।

সাবেক স্ত্রীর কাছে থাকা তাঁদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে আসামিরা বাদীকে পাঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন