সাউথ বাংলা ২৪
advertisement

নিউজ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান ডিবি হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

নিউজ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান ডিবি হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ
ফটো কার্ড প্রিন্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একগুঁয়েমি পরিহার করে আলোচনায় অংশ নেওয়া আবশ্যক একগুঁয়েমি পরিহার করে আলোচনায় অংশ নেওয়া আবশ্যক ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা, বাস্তবায়নের আশ্বাস পোশাক মালিকদের বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা পেলেন লাইসেন্সধারী মানি চেঞ্জাররা বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা পেলেন লাইসেন্সধারী মানি চেঞ্জাররা সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সন্তানের দুধ আনতে যাওয়ার কথা বলে বের হন পোশাক শ্রমিক তৌফিক সন্তানের দুধ আনতে যাওয়ার কথা বলে বের হন পোশাক শ্রমিক তৌফিক
advertisement

সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন বিপুল ভোটে পুনর্নির্বাচিত ইলহান

সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন বিপুল ভোটে পুনর্নির্বাচিত ইলহান
সোমালীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ইলহান ওমর

সোমালিয়ার গৃহযুদ্ধ, কেনিয়ার শরণার্থী শিবির পেরিয়ে প্রথম হিজাব পরা নারী মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন ইলহান ওমর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন এই ডেমোক্রেট। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন সোমালীয় বংশোদ্ভূত মার্কিন ইলহান ওমর।

মিনেসোটার মিনিয়াপলিসের মিনেসোটা ৫ নম্বর সংসদীয় আসন থেকে তিনি কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে জয়ী হলেন।ইলহান মার্কিন কংগ্রেসের প্রথম সোমালীয় বংশোদ্ভূত মার্কিন সদস্য। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন তিনি।সোমালীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ইলহান ওমরইলহান ওমরের জন্ম ১৯৮২ সালের ৪ অক্টোবর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ছোটবেলাতেই জীবনে নেমে আসে বড় বিপর্যয়।

ইলহানের মা, যিনি ইয়েমেনি বংশোদ্ভূত ছিলেন, তাঁর শৈশবেই মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস

মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের ফিরে পাওয়ার ইঙ্গিত মিললে ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির (ডিসিসিসি) নির্বাচনী রাতের অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানান দলটির নেতা হাকিম জেফ্রিস। ৩ নভেম্বর ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে ২০১৩ সালে যোগ দেন হাকিম জেফ্রিস। এর কিছুদিন পর তাঁর শুরুর দিকের রাজনৈতিক মুরব্বি কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটের সঙ্গে কথা বলেন।‘আমার মনে হয়, ও-ই সেই মানুষ,’ বলেছিলেন সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নিস জনসন। সেখানে ছিলেন কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার।

তাঁর মনে আছে, প্রতিনিধি পরিষদের অধিবেশনকক্ষে নিজের চিরচেনা আসনে বসেই জনসন এ কথা বলেছিলেন।কয়েক মাসের মধ্যে ওই কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটরা নিয়মিত নৈশভোজে বসতে শুরু করেন। আলোচনার বিষয় ছিল জেফ্রিসের ভবিষ্যৎ। তাঁদের পরিকল্পনা ছিল, ন্যান্সি পেলোসি অবসর নিলে জেফ্রিস তাঁর জায়গায় স্পিকার হবেন। তাঁরা চেয়েছিলেন, জেফ্রিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হোন।

আলোচনায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছেন।প্রায় দেড় দশক পর, বড় কোনো অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন জেফ্রিস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর

ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর
ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।

ওয়ানডেতে রানের হিসাবে এখনো শচীন টেন্ডুলকার তাঁর চেয়ে এগিয়ে। তবে সেঞ্চুরির হিসাবে টেন্ডুলকারকে বিরাট কোহলি পেছনে ফেলেছেন অনেক আগেই। টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিপরীতে কোহলির এখন ৫৫টি। তবে একটা জায়গায় কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় মুছে গেছে অনেক আগেই। ওয়ানডেতে রানতাড়ায় তাঁর চেয়ে ভালো ব্যাটসম্যান আর কে আছেন! এবার সেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলল পরিসংখ্যানেও।

ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জেকব ডাফির একটি শর্ট বল পুল করতে গিয়েছিলেন কোহলি। ব্যাটের সামনের অংশে লেগে বল জমা পড়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার স্বপ্নটা পূরণ হলো না কোহলির। ফিরতে হলো হতাশ মুখে। তবে মাঠ ছাড়ার আগে নিজের নাম তুলে ফেলেছেন নতুন এক রেকর্ডের পাতায়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় কোহলি খেলেছেন ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন