সাউথ বাংলা ২৪
advertisement

প্রতিদিন চুমু খেতে হবে—সিনেমায় অদ্ভুত শর্ত

প্রতিদিন চুমু খেতে হবে—সিনেমায় অদ্ভুত শর্ত
ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং
ফটো কার্ড প্রিন্ট

প্রতিদিন অন্তত একবার চুমু খেতেই হবে। তা না হলে পরের দিন আর আসবে না। এমন অদ্ভুত শর্ত নিয়ে তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘কিস ফর টুমরো’।

ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং।সোমবার ছবিটির পরিবেশক নেক্সট এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড জানিয়েছে, পরিচালক কাং হিয়ং-চলের ছবিটির শুটিং শুরু হয়েছে গত শনিবার।ছবিটির গল্পে দেখা যাবে, প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরের দিনে যেতে পারে না এক দম্পতি। একবার ছুটি কাটাতে ক্রুজ জাহাজে গিয়ে দুজন আলাদা হয়ে যান। এরপর একে অপরকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তাঁরা।

এভাবেই গল্পে যুক্ত হয় টাইম লুপ বা সময়ের চক্রে আটকে যাওয়ার ঘটনা।মাঠেই চুমু, একসঙ্গে খেলা দেখলেন কেটি পেরি–ট্রুডোসন সুক-কুকে সর্বশেষ ২০২৪ সালে ‘ট্রল ফ্যাক্টরি’ ছবিতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জামালপুরে আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধরের অভিযোগ, নারী আসামি কারাগারে জামালপুরে আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধরের অভিযোগ, নারী আসামি কারাগারে পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা
advertisement

জামালপুরে আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধরের অভিযোগ, নারী আসামি কারাগারে

জামালপুরে আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধরের অভিযোগ, নারী আসামি কারাগারে
জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে জান্নাতুল হুমায়রা নামের এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।মারধরের শিকার রাসেল হোসেন জামালপুর সদর উপজেলার নাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি মাথায় আঘাত পেয়েছেন।আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীর ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা শুধু বিচারপ্রার্থীদের নিরাপত্তাকেই বিঘ্নিত করে না, বরং বিচারব্যবস্থার পরিবেশ ও আদালতের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।পুলিশ ও আহত ব্যক্তির পরিবারের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ নভেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সীনাংলা এলাকায় একটি শিল্পকারখানায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি মামলা করেন রাসেল হোসেন।রাসেল হোসেন, মামলার বাদীমামলাটি প্রত্যাহার করার জন্য আসামিরা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

পাটগ্রাম সীমান্তে বাতি নিভিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুশ ইন চেষ্টার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাতি নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২–এস উপপিলার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম।

তিনি বলেন, গতকাল রাতে বিএসএফের পুশ ইন চেষ্টার একটি ভিডিও পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে এক উপপরিদর্শকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তোলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। পুলিশের এই উপপরিদর্শক (এসআই) ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়।পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষ করে তিনি পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

এরপর ফাঁড়িতে ঢুকে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন