সাউথ বাংলা ২৪
advertisement

দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে

দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে
দিল্লির রেসকোর্স মসজিদসংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া একাধিক বসতবাড়ি ও দোকানের ধ্বংসস্তূপ। পেছনে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন মসজিদটি
ফটো কার্ড প্রিন্ট

ভারতের রাজধানী দিল্লির একেবারে কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সামান্য দূরের একটি ছোট্ট মসজিদ। পুরোনো মসজিদটির চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। তবে মসজিদের ধূসর দেয়াল, খিলান আর উঠানের সাদা–সবুজ টাইলসগুলো এখনো সেভাবেই অক্ষত আছে। শুধু নেই সেসব মানুষেরা, যাঁদের পদচারণে মুখর থাকত মসজিদ প্রাঙ্গণ, বসতি। তাঁদেরই একজন মোহাম্মদ ওয়াসিম। বয়স ৫০ বছর। পেশায় গাড়িচালক তিনি।

মসজিদঘেঁষা ধ্বংসস্তূপের দিকে তিনি আঙুল তুলে দেখালেন, সেখানেই একসময় বসতঘর ছিল ওয়াসিমের। বললেন, ‘এখানে আমার বাবার বিয়ে হয়েছিল। কয়েক দশক পর আমার মেয়ের বিয়েও এখানে হয়েছে।’ পরিবার নিয়ে শুধু ওয়াসিম নন, কয়েক শ মানুষ মসজিদটি ঘিরে বসবাস করতেন। জায়গাটি দিল্লির রেসকোর্স এলাকায়। ভারতের রাজধানীর অন্যতম অভিজাত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকা এটি। সেখানে রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, অভিজাত ক্লাব, সারি সারি বিশাল বাংলো।

এসবের মাঝে ছোট ছোট কিছু ঘর নিয়ে গড়ে উঠেছিল মুসলিমদের ওই বসতি।গত ৭ অক্টোবর সেখানে উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সখী, ভালোবাসা কারে কয়!’ ‘সখী, ভালোবাসা কারে কয়!’ পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
advertisement

রবির সব আউটলেটে বাংলা কিউআর পেমেন্ট চালু

রবির সব আউটলেটে বাংলা কিউআর পেমেন্ট চালু

ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে অংশীদারত্বে দেশের সব ওয়াক-ইন সেন্টার ও রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালু করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য

বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য
আলী রীয়াজ

১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বিদ্যমান সংবিধান পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ বই লিখেছেন আলী রীয়াজ। সংবিধান দিবস উপলক্ষে সেই বইয়ের কিছু চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।১৯৭২ সালে প্রণীত হওয়ার পর থেকে বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হলেও এর কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিত থেকেছে।

বাংলাদেশ এই সময়ে বিভিন্ন ধরনের শাসনব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু সংবিধানের এমন কিছু বৈশিষ্ট্য এবং বিধান আছে, যেগুলো বহাল থাকার কারণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সংবিধানই প্রতিবন্ধক হয়ে উঠেছে। নাগরিকের অধিকার সীমিতকরণ বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনে যে দীর্ঘ সংগ্রাম তার মর্মবাণী হচ্ছে নাগরিকের সমতার অধিকার।

১৯৭২ সালে প্রণীত সংবিধানে দেখা গেল যে নাগরিকদের এই অধিকারগুলো সুরক্ষিত হয়নি, বরং তা সীমিত করে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন