মহাকাশে কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী কী গ্যাস আছে, সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কতটুকু—এসব জানতে হলে বিজ্ঞানীদের প্রয়োজন বিশেষ ধরনের যন্ত্র। এমন উন্নত যন্ত্র তৈরির গবেষণায় কাজ করছেন বাংলাদেশের বিজ্ঞানী মাহমুদা সুলতানা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করছেন তিনি।
ন্যানোটেকনোলজি ও সেন্সর প্রযুক্তি নিয়ে তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশ যাত্রা আরও সমৃদ্ধ করতে পারে।মাহমুদা সুলতানার জন্ম পাবনা জেলার ঈশ্বরদী। ছোটবেলা থেকেই যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তাঁর। বাবা ছিলেন সরকারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে গিয়ে যন্ত্রপাতি কীভাবে কাজ করে, তা দেখার সুযোগ হতো। এভাবেই প্রকৌশল ও বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় তাঁর।
মাত্র ১৪ বছর বয়সে সপরিবারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান তিনি।
সূত্র: প্রথম আলো

মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা পিএসসির
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন