সাউথ বাংলা ২৪
advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।

চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪ পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনবাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।ফলসহ বিস্তারিত দেখুন এখানেইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিনিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প সোনা কেনা কি লাভজনক বিনিয়োগ সোনা কেনা কি লাভজনক বিনিয়োগ বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদ... সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়...
advertisement

ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের অভিনন্দন, ভেটো ক্ষমতার কথাও মনে করিয়ে দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনন্দন জানান তিনি।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব।

আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।' মধ্যবর্তী নির্বাচনে এত বেশি রিপাবলিকান প্রার্থী হেরে যাওয়ার কারণ হিসেবে নিজের নির্বাচনে প্রার্থী না হওয়াকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’রিপাবলিকানদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি।

আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকেরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনা কেনা কি লাভজনক বিনিয়োগ

সোনা কেনা কি লাভজনক বিনিয়োগ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/sona-kena-ki-lavjnk-biniyog

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী ঢাকায় ইরানের দূতাবাসে ব্রিফিংয়ে বক্তব্য দেন

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বলেছেন, বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না। আজ বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেছেন হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে সমঝোতা মানে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন জলিল রাহিমি। তিনি বলেন, সমঝোতার নামে আত্মসমর্পণ মেনে নেবে না ইরান। সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন রাষ্ট্রদূত।এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হারলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন