সাউথ বাংলা ২৪
advertisement

ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে

ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে
আরাফাতুল ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

ক্রিকেট খেলতে গিয়েই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন আরাফাতুল ইসলাম (২৫)। তখন তিনি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে এরপরও তিনি ক্রিকেট ছাড়েননি। এখন তিনি খেলছেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে।আরাফাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৪ থেকে ২০ নভেম্বর ঢাকার বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অলরাউন্ডার হিসেবে খেলার কথা রয়েছে তাঁর। তিনি দলে ডাক পেয়েছেন।আরাফাতুলের দীর্ঘ এ যাত্রা অবশ্য সহজ ছিল না। ২০১১ সালে ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। ওই বছরের ২৮ মে স্কুলের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে চোখে বলের আঘাত লাগে তাঁর। এতে তাঁর দুই চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে যায়।

সে সময় চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসার পর তাঁকে যেতে হয় ভারতের চেন্নাইয়েও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাহাড়ের কোলে নবান্নের আমেজ পাহাড়ের কোলে নবান্নের আমেজ মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা কিছু গল্প খবরের পাতায় শেষ হয় না কিছু গল্প খবরের পাতায় শেষ হয় না চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প
advertisement

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীর বাইরেও কি এমন গ্রহ আছে, যেখানে প্রাণের বিকাশের সুযোগ আমাদের গ্রহের চেয়েও বেশি? বিজ্ঞানীরা খুঁজছেন ‘সুপারহ্যাবিটেবল’ বা অতিবাসযোগ্য গ্রহ। কেন পৃথিবীর চেয়েও বাসযোগ্য হতে পারে এসব গ্রহ, আর কীভাবে খুঁজবেন বিজ্ঞানীরা? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাহাড়ের কোলে নবান্নের আমেজ

পাহাড়ের কোলে নবান্নের আমেজ
বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ-সোনালি বিছানা

সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ-সোনালি বিছানাসবুজ পাহাড়ের কোলে পাকতে শুরু করেছে আমন ধান ধানখেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রাকোথাও কোথাও শুরু হয়েছে আমন ধান কাটা পাহাড়, ধান কাটা আর পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে নবান্নের আগমনী বার্তা বাড়ির পাশের ধানখেত ঘিরে শিশুদের আনন্দ-উচ্ছ্বাসআমন ধানের খেতে নেমেছে হেমন্তের সোনালি বিকেল নবান্নের আগমনী আবহে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপাহাড়ের কোলে সোনালি ধানখেত, বিকেলে পড়েছে হালকা কুয়াশার চাদর ধানখেতের পাশে দোলনায় দুলছে এক শিশু

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন