ব্যাংক ডাকাতির পরিকল্পনা, একের পর এক অপ্রত্যাশিত ঘটনা, বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার লড়াই—সব মিলিয়ে টান টান উত্তেজনার গল্প ‘কলিশন কোর্স’। গত ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরপরই দর্শকদের নজর কেড়েছে স্প্যানিশ ভাষার এই ক্রাইম থ্রিলার। মুক্তির পরদিনই বিভিন্ন দেশের নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় ছবিটি। যুক্তরাষ্ট্রেও ১ নভেম্বর নেটফ্লিক্সের দৈনিক সর্বাধিক দেখা সিনেমার তালিকায় উঠে আসে এক নম্বরে।
ব্যাংক ডাকাতি থেকে শুরু, তারপর রহস্যের জাল ‘কলিশন কোর্স’-এর গল্পের পটভূমি ২০১৩ সালের মাদ্রিদ। স্পেন তখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একদল অপরাধী একটি ব্যাংকে ডাকাতি করে। কিন্তু তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোয় না। ডাকাতির পরই ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে অপরাধীরা জড়িয়ে পড়ে আরও জটিল পরিস্থিতিতে। দলের সদস্যদের মধ্যেও বাড়তে থাকে সন্দেহ ও অবিশ্বাস।
সামনে আসতে থাকে পুরোনো মিথ্যা, গোপন তথ্য ও বিশ্বাসঘাতকতার ঘটনা।
সূত্র: প্রথম আলো

শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম
শৈশবে হারিয়েছেন মাকে, পরে স্বামীকেও; দুই সন্তানকে নিয়ে হাসির জীবনসংগ্রাম
কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি
জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন