সাউথ বাংলা ২৪
advertisement

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ
ফটো কার্ড প্রিন্ট

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর! ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর! আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা বিশ্বের প্রথম টাইম-ফ্রি জোন কোথায়, যেখানে নেই ঘড়ির কাঁটার শাসন বিশ্বের প্রথম টাইম-ফ্রি জোন কোথায়, যেখানে নেই ঘড়ির কাঁটার শাসন
advertisement

মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা

মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/mathe-kean-vy-oo-cape-bzatsmzanra

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ শতাংশ কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ করবে—এমন খবর পেয়ে প্রতিবাদ জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয়, ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪

চব্বিশের জুলাই–আগস্টের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি শুনি, তা হলো প্রশাসনে সংস্কার হলো না কেন? প্রশ্নটি সরল, তবে এর ভেতরে একটি অনুমান লুকিয়ে আছে—সংস্কারের আন্তরিক চেষ্টা হয়েছিল এবং তা ব্যর্থ হয়েছে। গত দুই বছরের ঘটনাপ্রবাহ ভিন্ন সাক্ষ্য দেয়। বস্তুত, সংস্কার ব্যর্থ হয়নি; বরং সংস্কার ঠেকানোর প্রকল্প সফল হয়েছে।

তাই আসল প্রশ্ন দুটি—কে, কীভাবে সেই সাফল্য নিশ্চিত করল, আর এখন কী করা যায়।২চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র কার্যত দিশাহারা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিল, কিন্তু তখনো তার নীতি, অগ্রাধিকার ও জবাবদিহির কোনো কাঠামো দাঁড়ায়নি। পুলিশ মাঠে নেই, সচিবালয়ে শৃঙ্খলা নেই। এই শূন্যতায় সবচেয়ে সংগঠিত ও দ্রুত সাড়া দিল আমলাতন্ত্রের একটি অংশ। ১৩ আগস্ট রাতে শতাধিক সিনিয়র সহকারী সচিব উপসচিব হলেন।

এক সপ্তাহের মধ্যে দুই শতাধিক উপসচিব হলেন যুগ্ম সচিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট

চট্টগ্রামের পটিয়ার থানার হাট। প্রায় ২০০ বছরের পুরোনো এ বাণিজ্যকেন্দ্রকে ঘিরে বদলেছে সময়, বেড়েছে জনপদ। এ হাট যেন গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন