সাউথ বাংলা ২৪
advertisement

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক
বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক। জাতীয় সংসদ ভবনে, ৩ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ কমিটির মতবিনিময়ে এই অনুরোধ জানানো হয়।

সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণ–অভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা, সার্ভেয়ার কারাগারে ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা, সার্ভেয়ার কারাগারে ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প সৌরবিদ্যুৎ খাতে দক্ষ কর্মীর চাহিদা, প্রশিক্ষণ নিয়েই ৮৯ শতাংশের চাকরি সৌরবিদ্যুৎ খাতে দক্ষ কর্মীর চাহিদা, প্রশিক্ষণ নিয়েই ৮৯ শতাংশের চাকরি পল্লবীতে ককটেল বিস্ফোরণে রমজানের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে পল্লবীতে ককটেল বিস্ফোরণে রমজানের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ, বললেন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ, বললেন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’
advertisement

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা, সার্ভেয়ার কারাগারে

ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা, সার্ভেয়ার কারাগারে

জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির কাজ করে দেওয়ার কথা বলে ৮০ লাখ টাকা ঘুস দাবি করার অভিযোগ উঠেছে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারের বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প

ইহুদিরা ব্যাপক হারে ভোট দিয়েছিল, জানালেন ট্রাম্প

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের মনসির ইহুদিরা তাকে ব্যাপক হারে ভোট দিয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা উল্লেখ করে নিউ ইয়র্কের ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে রিপাবলিকান,,,

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন