রিয়েলিটি শোর পরিচিত মুখ থেকে বিশ্বের অন্যতম সফল মডেল—কেন্ডাল জেনারের উত্থান যেন বিনোদনজগতের এক আলাদা গল্প। কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়। বিশ্বের নামী সব ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হেঁটেছেন, হয়েছেন প্রসাধনী ও ফ্যাশন প্রতিষ্ঠানের মুখ। ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, বিজ্ঞাপন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই।
আজ ৩ নভেম্বর কেন্ডাল জেনারের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। ৩১ বছরে পা রাখা এই মডেলের জীবন ও সাফল্যের গল্প একদিকে যেমন পরিশ্রমের, অন্যদিকে তেমনি তারকাখ্যাতি, পারিবারিক পরিচিতি ও বিতর্কেরও।ক্যামেরার সামনে শৈশব, স্বপ্ন ছিল মডেল হওয়ার কেন্ডালের বাবা ক্যাটলিন জেনার (আগে পরিচিত ছিলেন ব্রুস জেনার নামে) অলিম্পিকের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট।
মা ক্রিস জেনার যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব।
সূত্র: প্রথম আলো

কত টাকার সম্পদ থাকলে আয়কর রিটার্নে দেখাতে হবে
দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর
অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে
তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
‘এই, আপনারা কারা’, এটি একটি ব্যাংক দখলের গল্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন