কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে ১২টি দোকানঘর ভাঙচুর–লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যেতে চাইলে ভুক্তভোগীদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্ত সোনা মহলদার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি কবরস্থানের। ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমিটি ভোগদখল করে আসছেন। এ কারণে কবরস্থান কমিটির সদস্যরাসহ তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছেন। তবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সময় তিনি সংসদ সদস্যের বাসায় ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটখোলাপাড়া এলাকার মৃত খলিল দফাদারের ছয় ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন।
সম্প্রতি তাঁদের মধ্যে সুনারুল দফাদার ও শওকত দফাদার দেশে ফেরেন।
সূত্র: প্রথম আলো

অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে
তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
‘এই, আপনারা কারা’, এটি একটি ব্যাংক দখলের গল্প
অক্টোবরে হামলা-হয়রানির শিকার ২৮ সংবাদকর্মী, প্রাণ গেছে একজনের: বিএজির প্রতিবেদন
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন