ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা চাপা দেওয়ার জন্য এখন বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, যদি মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে।
আর যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান এ কথা বলেন।
এক মাস কারাভোগ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া উপলক্ষে সেখানে এক সংবর্ধনার আয়োজন করে জামায়াত।জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সংসদের ভেতরেও বলেছি, এই বসন্তের কোকিল যারা এসেছে কুহু কুহু করতে, বসন্তকাল পরে ওদের আর দেখা পাবেন না।
সূত্র: প্রথম আলো

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক
পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
সচিবালয়ে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে অভিযান
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন পুলিশের এএসআই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন