ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে মেঘালয়। ২০২৬-২৭ মৌসুমে প্লেট গ্রুপে প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকার পরও চতুর্থ ম্যাচে পুরো একাদশ বদলে ফেলেছে দলটি। সেটাও কোনো ক্রিকেটীয় কারণে নয়।রঞ্জি ট্রফির এবারের আসরে প্রথম তিন ম্যাচে ভালোই খেলেছিল মেঘালয়। সিকিম ও মিজোরামের বিপক্ষে ড্র করেছে, সঙ্গে জিতেছে মণিপুরের বিপক্ষে।
তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি ২ নভেম্বর নাগাল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে নামে সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে।আসল ঘটনা কী মূল কারণ মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অভ্যন্তরীণ বিরোধ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো সেই খবরই দিচ্ছে।মেঘালয়ের সংবাদমাধ্যম হাইল্যান্ড পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এমসিএ সভাপতি জেমস পিকে সাংমার সঙ্গে সংস্থাটির অ্যাপেক্স কাউন্সিলের অন্য সদস্যদের বিরোধের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচিত দল প্রথম তিন ম্যাচে মেঘালয়ের প্রতিনিধিত্ব করেছিল।
সূত্র: প্রথম আলো

কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি
রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির
বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি
ডেনমার্কের ফুটবল উন্মাদনার গল্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন