বলিউড অভিনেত্রী দিয়া মির্জার পরিবেশবান্ধব দীপাবলি উদ্যাপনের প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বম্বে হাইকোর্ট। আদালত বলেছেন, এ ঘটনা ভারতের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ মঙ্গলবার বিচারপতি জি এস কুলকার্নি ও বিচারপতি নীলা গোকালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত বলেন, কোনো ব্যক্তিকে উৎসব উদ্যাপন বা পরিবেশ সুরক্ষার সচেতনতামূলক প্রচারে অংশ নেওয়া থেকে বিচ্ছিন্ন করা যায় না। পরিবেশ রক্ষার উদ্যোগকে সাম্প্রদায়িক রং দেওয়াও উচিত নয়। মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) পরিবেশবান্ধব দীপাবলি প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি তৈরি করেছিলেন দিয়া মির্জা।
কিন্তু বিজেপি নেতাদের আপত্তির পর গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেয় বিএমসি।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, দিয়া মির্জার ভিডিওতে সমাজের জন্য ইতিবাচক বার্তা ছিল।
সূত্র: প্রথম আলো

এক নিখাঁদ প্রেমের জন্য আজও মন কাঁদে
একসময় হাতে কাজই ছিল না
ডাম্পলিং স্যুপের রেসিপি
‘রকস্টার’-এ দেশীয় শিল্পীদেরই অগ্রাধিকার দিই’
পর্দার বাইরের শাকিব খান কেমন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন