বড় বোনের বাসা থেকে ফেরার পথে বাসে উঠেছিলেন। উত্তরার আজমপুরে বাসটি পৌঁছাতেই পাশে এসে বসেন মাস্ক পরা এক ব্যক্তি। এর পরপরই অচেতন হয়ে পড়েন রিদয়ন আনসারী (২৫)। জ্ঞান ফেরার পর নিজেকে খুঁজে পান এক অন্ধকার ঘরে, হাত ও চোখ বাঁধা। এভাবেই কেটেছে টানা নয় দিন। আজ মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে তাঁকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৃত আবদুল মান্নান আনসারীর ছোট ছেলে রিদয়ন।
পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর নিউ ইস্কাটনে। সেখানে একটি কলেজে বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন তিনি।পরিবার ও গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা দেন রিদয়ন। ঢাকায় নেমে আবদুল্লাহপুর থেকে ‘প্রভাতী বনশ্রী’ বাসে ওঠেন তিনি।
বাসটি উত্তরার আজমপুর এলাকায় পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে এসে বসেন।
সূত্র: প্রথম আলো

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার সেনোরা
তাহসিফ হত্যাকাণ্ডে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপের আবারও রিমান্ড মঞ্জুর
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন