সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। আসলে চার দিন টানা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সরকারি কোনো ঘোষণা নেই। এটি একেবারেই গুজব বলছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার গুজবের সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে।
আগামীকাল বুধবার থেকে টানা চার দিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে ১ নভেম্বরই জানিয়ে দিয়েছে পেট্রোবাংলা।চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহগ্যাস খাতসংশ্লিষ্টরা বলছেন, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।
এর মধ্যে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন সরবরাহ বন্ধ থাকবে।
সূত্র: প্রথম আলো

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের
২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন