শত শত কারখানা বন্ধ। হাজার হাজার পোশাক শ্রমিক রাস্তায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে আগুন জ্বালানোর মতো অবস্থা তৈরি হয়ে গেল অল্প সময়ে। শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা। অনেকে উষ্মা প্রকাশ করছেন—শ্রমিকদের বাড় বেড়েছে, ৩০ হাজার টাকা ছেলের হাতের মোয়া নাকি! কেউ দেখতে চাইছেন দাবির যৌক্তিকতা কতটা। সুসংবাদ—সরকার নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। তবে ঠিক-বেঠিক সবকিছুতে সরকারের ষড়যন্ত্র খোঁজার বাতিক থাকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল। তারপর যুদ্ধ, মূল্যস্ফীতি, গ্যাস-সংকট ইত্যাদি মিলিয়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, আর মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ।
এভাবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে চার বছর টানা মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে।
সূত্র: প্রথম আলো

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে...
প্রথম আলোয় হামলা: সাড়ে ১০ মাসে তদন্ত কোথায় গিয়ে থামল
মবের চাপে পদত্যাগ, ২৭ মাস পর অধ্যক্ষের চেয়ারে ফিরলেন হাতেম আলী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন