সাউথ বাংলা ২৪
advertisement

এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই

এক মাঠে কারও শৈশব, কারও বেঁচে থাকার লড়াই
ছবি: মাহমুদুল হাসান খলিফা
ফটো কার্ড প্রিন্ট

ছবি: মাহমুদুল হাসান খলিফাছবি তোলার জন্য শহরের এদিক–ওদিক ঘুরে বেড়াই। মানুষের জীবন, জীবনের বৈচিত্র্য, আনন্দ–বেদনা আর প্রতিদিনের ছোট ছোট গল্পগুলো ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করি। সেদিনও ইচ্ছা হলো, গোলাপবাগ মাঠে গিয়ে শিশুদের খেলাধুলার কিছু ছবি তুলব। যেমন ভাবনা, তেমন কাজ। চলে গেলাম মাঠে। কয়েকটি ছবিও তুললাম। মাঠের চারপাশে হাঁটার জন্য তৈরি পথ ধরে হাঁটছিলাম, আর সুযোগ বুঝে ক্যামেরায় বন্দী করছিলাম মুহূর্তগুলো।

হঠাৎ একটা দৃশ্যে চোখ আটকে গেল।মাঠের পাশে একটি ছেলে বসে আছে। তার হাতে হাওয়াই মিঠাইয়ের গুচ্ছ। মাঠের ভেতরে সমবয়সী শিশুরা খেলছে, ছুটছে, হাসছে। আর ছেলেটি বসে বসে তাদের খেলা দেখছে। তার চোখের সামনে একটা মাঠ, কিছু শিশু আর একটুকরা শৈশব; যে শৈশবের অংশ হওয়ার ইচ্ছা হয়তো তারও আছে, কিন্তু সেই ইচ্ছার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে জীবিকার তাগিদ। দৃশ্যটি দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালাম।

তারপর ক্যামেরাটি হাতে তুলে ছেলেটির কয়েকটি ছবি নিলাম।তাকে জিজ্ঞাসা করলাম, ‘তোমার খেলতে ইচ্ছা করে না?’ ছেলেটি উত্তর দিল, ‘খেললে খাব কী, স্যার?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, রেজিয়া এখন দুর্গম উপকূলের শিশুদের ‘প্রিয় ম্যাডাম’ সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, রেজিয়া এখন দুর্গম উপকূলের শিশুদের ‘প্রিয় ম্যাডাম’ বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ, চাকরি পাবেন ৩৩ জন বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ, চাকরি পাবেন ৩৩ জন বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি আ.লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’ আ.লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’
advertisement

নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব, সবকিছুতে ভেটো দেবো: ট্রাম্প

নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব, সবকিছুতে ভেটো দেবো: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে কংগ্রেসের সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ‘মিস্টার ভেটো’ বলেও উল্লেখ করেছেন তিনি।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’

দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’

গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ নামে। আর ‘মহল্লাদার’ পরিচয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে

টানা চার দিন গ্যাস না থাকার গুজব, সূত্রপাত যেভাবে
গ্যাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। আসলে চার দিন টানা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সরকারি কোনো ঘোষণা নেই। এটি একেবারেই গুজব বলছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার গুজবের সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে।

আগামীকাল বুধবার থেকে টানা চার দিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে ১ নভেম্বরই জানিয়ে দিয়েছে পেট্রোবাংলা।চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহগ্যাস খাতসংশ্লিষ্টরা বলছেন, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।

এর মধ্যে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন সরবরাহ বন্ধ থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন