একটি দেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা। ঐতিহ্য সংরক্ষণে এসব বিষয়ের গুরুত্ব উঠে এসেছে ঢাকায় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে।বাংলাদেশের সমৃদ্ধ অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা, নথিবদ্ধকরণ ও প্রজন্মান্তরে হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, ঐতিহ্যের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জরুরি।অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়আন্তর্জাতিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেসকোর যৌথ উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
২৪ অক্টোবর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘কমিউনিটিভিত্তিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কৌশল’।সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সূত্র: প্রথম আলো

জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আব...
আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা
বিক্ষোভের সময় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন পোশাকশ্রমিকেরা
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন